ঢাকা মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

লামায় অবৈধ বালু উত্তোলন, ৫ শ্যালো মেশিন ও বিপুল বালু জব্দ

মো. ইসমাইলুল করিম, লামা (বান্দরবান) | মে ২৬, ২০২৬, ১২:৩৭ পিএম লামায় অবৈধ বালু উত্তোলন, ৫ শ্যালো মেশিন ও বিপুল বালু জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৫ মে) বিকেলে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি কুমারী এলাকার পেতাইন্যারছড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মঈন উদ্দিন এ সময় কুমারী পুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে কুমারী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ৫টি শ্যালো মেশিন এবং অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মঈন উদ্দিন প্রতিবেদক‍‍`কে বলেন, পরিবেশ ধ্বংসকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কালের সমাজ/এসআর

Link copied!