‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের’ নিয়ে জাতীয় সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ কর্মসূচি পালন করা হবে।
শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পোস্টের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা এতে উপস্থিত থাকবেন।
কালের সমাজ/কে.পি

