আইটি ক্লাব তথ্য প্রযুক্তি খাত ও আইসিটি শিল্পে সম্ভাবনার দুয়ার খুলে দেওয়ার পাশাপাশি শক্তিশালী নেটওয়ার্কিং গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখছে। আইটি ক্লাবে শুধু নতুন নতুন উদ্ভাবন ও সৃজশীলতা নিয়ে আলোচনাই নয়, গড়ে উঠছে তথ্য প্রযুক্তিতে লিডারশিপ। পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করে আইটি ক্লাব। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত জীবনে দক্ষ, বাগ্মী নেতৃত্ব দানে সক্ষম ও যুক্তিবাদী করে গড়ে তোলার লক্ষ্য হচ্ছে এই ক্লাবের মূল উদ্দেশ্য।
আর এসব বিষয়ে গুরুত্ব দিয়ে খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে যাত্রা শুরু করলো আইটি ক্লাব।
সম্প্রতি প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান মোঃ মোওয়াজ্জাম হোসেন খানের উপস্থিতিতে আইটি ক্লাবের উদ্বোধন করা হয়।
উদ্বােধনকালে গভর্নিং বডির চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপল প্রফেসর ইমাম জাফর জিবরুত, কলেজটির শিক্ষক জহিরুল আলম, আইসিটি ল্যাবের কনসালটেন্ট ফরুক মিয়া (ছাত্র নেতা , ক্লাব কমিটির প্রতিষ্ঠাতা মাজফুজুল ইসলাম ভুইয়া মামুন (ছাত্র নেতা) , চিফ এক্সিকিউটিভ ফাহিম হাসান, সিনিয়র এক্সিকিউটিভ তাহামিনা আক্তার, কো-অর্ডিনেটর মুজাদ্দিদ হােসেন অনুরাগ, প্রমুখ।
ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আছেন সানজিদা জাহান লাবণ্য, তায়েবা নুর, নাহিয়ান ফেরদউস, তাসমিম সুলতানা, সামির আহমেদ, জান্নাতুল মাওয়া, আফতাব আহমেদ, হাবিবা, আরিফ, লামেয়া খান সোয়া, জুবায়ের আহমেদ, নিঝুম।
খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপল প্রফেসর ইমাম জাফর জিবরুত বলেন, আমাদের অন্যতম প্লাস পয়েন্ট যে আমাদের কলেজে ডিজিটাল ল্যাব রয়েছে, এখন থেকে তোমরা তোমাদের ফ্রি টাইমে এখানে এসে কম্পিউটার সম্পর্কে জানবে। পাশাপাশি ক্লাবের কার্যক্রমে অংশগ্রহণ করবে। আমি চাই আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেক ছাত্র-ছাত্রী তাদের ফ্রি ক্লাস টাইমে এই আইসিটি ল্যাব ও লাইব্রেররতে থাকুক।
গভর্নিং বডির চেয়ারম্যান মোঃ মোওয়াজ্জাম হোসেন খান বলেন, বর্তমান যুগ আইসিটি নির্ভর হওয়ায় এই ক্লাব আমাদের শিক্ষার্থীদের মান উন্নয়ন ও ভবিষ্যৎ সহযোগিতায় ভুমিকা রাখবে। কলেজের আইসিটি ক্ষেত্রে উন্নয়নের আশা ব্যক্ত করেন তিনি।
কালের সমাজ/এসআর

