ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

নাজিরহাট হাইওয়ে থানার ওসির বদলি

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ৩০, ২০২৬, ০৭:২৫ পিএম নাজিরহাট হাইওয়ে থানার ওসির বদলি

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাব উদ্দীনকে বদলি করা হয়েছে।  গণমাধ্যমের সংবাদ প্রচারের পরপত্রিকায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের মাত্র দুই দিনের মাথায় এ বদলি হয়। তার বদলির পর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন এস আই আজিজুর রহমান। জানা যায়, গত ২৮ এপ্রিল রাতে অনেকটা নীরবেই তিনি নাজিরহাট হাইওয়ে থানা ত্যাগ করেন। তার এই হঠাৎ বিদায়ে স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই।

বদলির বিষয়টি গণমাধ্যমকে জানাই  হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, এটি নিয়মিত বদলির অংশ। তাকে ময়মনসিংহ রিজিয়নে বদলি করা হয়েছে। একই সঙ্গে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমরা ভালো কাজ করলেও আমাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই।

এরপরও সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সরাসরি আমার মুঠোফোনে জানাতে পারেন। নাজিরহাট হাইওয়ে থানায় নতুন ওসি কে হচ্ছেন, তা যোগদানের পর জানা যাবে বলেও তিনি জানান।এর আগে নাজিরহাট হাইওয়ে থানার পুলিশের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজি ও ‘টোকেন বাণিজ্যের’ গুরুতর অভিযোগ ওঠে।

ভুক্তভোগী চালকদের দাবি, নিয়মিত চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র যাচাইয়ের নামে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করা হতো।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চালক জানান, নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে৷এক মাস পর পর  টোকেন নিতে হতো। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে গাড়ি আটকিয়ে মামলা দেওয়া হতো 

 

কালের সমাজ/কে.পি

Link copied!