ঢাকা শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

১৪ দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৪৭৫ ফ্লাইট বাতিল

কালের সমাজ ডেস্ক | মার্চ ১৩, ২০২৬, ১০:৩৭ পিএম ১৪ দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৪৭৫ ফ্লাইট বাতিল

শুক্রবার (১৩ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে বিদেশগামী যাত্রী ও প্রবাসীদের দুর্ভোগ বেড়েছে।

বিমানবন্দর সূত্রের তথ্য অনুযায়ী, এর আগের দিন বৃহস্পতিবার ২৮টি ফ্লাইট স্থগিত করা হয়েছিল। সব মিলিয়ে গত ১৪ দিনে ঢাকা থেকে মোট ৪৭৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, তারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সংশ্লিষ্ট দেশগুলোর আকাশসীমা পুনরায় চালু হলে ফ্লাইট সূচি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।

 

 

Link copied!