ঢাকা সোমবার, ০৯ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ | মার্চ ৮, ২০২৬, ০৯:৪২ পিএম গৌরীপুরে আন্তর্জাতিক  নারী দিবস উদযাপন

ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন বলেছেন, নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। নারী নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। 

গৌরীপুরে নারী নির্যাতনের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না—এখানে জিরো টলারেন্স ঘোষনা করা হলো। এই কর্মসুচী নিয়ে কাজ করার জন্য গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান কে নির্দ্দেশ দেন। ন্যায় বিচার,সুরক্ষিত হউক নারী ও কন্যার অধিকার,এই প্রতিবাদ্যকে সামনে রেখে রবিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অফিসার্স ক্লাবে  দুপুর ১২ টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়।
 

প্রধান অতিথি হিসাবে প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। নারী নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। গৌরীপুরে নারী নির্যাতনের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না—এখানে জিরো টলারেন্স ঘোষনা করা হলো। এই কর্মসুচী নিয়ে কাজ করার জন্য গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান কে নির্দ্দেশ দেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত  করেন গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাবাসসুম ও গীতা পাঠ করেন একই বিদ্যালয়ের শিক্ষক নূপুর। 

অনুষ্ঠানে স্বাগত  বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা বেগম।
এসময় আরও বক্তব্য রাখেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান, গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের শারীরিক শিক্ষিকা নাদিরা জ্জামান পান্না, ক্রিয়েটিভ মহিলা সমিতির সদস্যসহ স্থানীয় নারী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নারী উন্নয়ন, সমতা ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয় এবং আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি উক্ত অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়। 

Link copied!