ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা মোড়ে অবস্থিত আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ডাঙ্গী ইউনিয়ন, রামনগর ইউনিয়ন, তালমা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) পবিত্র ২৩ রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনাব শামা ওবায়েদ ইসলাম, এম.পি।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা তাদের বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

