ভার্জিনিয়ার আর্লিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করার পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র অভিযান চালিয়ে যাচ্ছে এবং শুক্রবার রাতেও তেহরানসহ বিভিন্ন এলাকায় বড় হামলা হতে পারে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী সপ্তাহে ইরানের বিরুদ্ধে আরও শক্তিশালী সামরিক অভিযান পরিচালনা করা হতে পারে।
প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে এখন পর্যন্ত ইরানের প্রায় ১৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এটিকে তিনি বড় ধরনের সামরিক সাফল্য বলে উল্লেখ করেন।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ঘোষণাকে নতুন করে সংঘাত বাড়ার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
সূত্র: আল জাজিরা

