ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

বহু রোহিঙ্গাকে হত্যা-নির্যাতনের প্রমাণ মিলেছে: আন্তর্জাতিক বিচার আদালত

আন্তর্জাতিক ডেস্ক | নভেম্বর ১৯, ২০২৬, ০৫:৪৯ পিএম বহু রোহিঙ্গাকে হত্যা-নির্যাতনের প্রমাণ মিলেছে: আন্তর্জাতিক বিচার আদালত

২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় পড়া শুরু করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। রায় ঘোষণার সময় আদালত জানিয়েছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে এবং ব্যাপক নির্যাতনের মতো ঘটনা ঘটিয়েছে। এছাড়া বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।

নেদারল্যান্ডসের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে হেগের পিস প্যালেসে উন্মুক্ত অধিবেশনে রায় ঘোষণা শুরু হয়। রায় পড়ছেন আইসিজের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি। তবে রায় পড়া এখনও চলছে। জাতিসংঘের ওয়েবটিভিতে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার চেয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান ও নির্যাতন ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।

কালের সমাজ/কে.পি

Link copied!