শুক্রবার (১৩ মার্চ)রাত ৯টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, নদ্দা এলাকায় ফুটপাতের একটি দোকানে আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত উদ্ধারকারী দল সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি জানান, আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে। তবে কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

