ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামের ফটিকছড়িতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর প্রাণহানি কয়েকজন আহত

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম | মার্চ ৯, ২০২৬, ০৯:৩১ পিএম চট্টগ্রামের ফটিকছড়িতে  বাসের ধাক্কায়  মোটরসাইকেল   আরোহীর প্রাণহানি  কয়েকজন  আহত

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফটিকছড়ি–খাগড়াছড়ি সড়কের ফেলাগাজী দীঘি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামমুখী একটি দূরপাল্লার বাস বেপরোয়া গতিতে এসে একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

ফটিকছড়ি থানার উপপরিদর্শক (সেকেন্ড অফিসার) মাজহারুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
 

Link copied!