ঢাকা সোমবার, ০৯ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

কালের সমাজ ডেস্ক | মার্চ ৮, ২০২৬, ০৬:৫৭ পিএম সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি। এ কারণে দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সংযম ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে বলা হয়েছে।


মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে পবিত্র রমজান উপলক্ষে আগামী ৯ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটির সময়সূচি অনুযায়ী সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

নির্দেশনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কয়েকটি ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে। এর মধ্যে রয়েছে—প্রাকৃতিক আলো ব্যবহার করা, প্রয়োজন ছাড়া বৈদ্যুতিক বাতি ব্যবহার না করা, অতিরিক্ত লাইট ও বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখা এবং এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা কমপক্ষে ২৫ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণ করা।


এছাড়া অফিস কক্ষ ত্যাগ করার সময় লাইট, ফ্যান ও এসিসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা, করিডোর ও সিঁড়িতে অপ্রয়োজনীয় আলো ব্যবহার না করা এবং অফিস সময় শেষে সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করতে হবে এবং বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। একই সঙ্গে গাড়ির ব্যবহার সীমিত রেখে জ্বালানি খরচ কমানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ১৭২টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৫৬টি সরকারি এবং ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। যদিও অনুমোদিত কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এখনো শিক্ষা কার্যক্রম শুরু হয়নি।

 

 


 

Link copied!