ঢাকা শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

হাসপাতালে গিয়ে অসুস্থ মির্জা আব্বাসের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | মার্চ ১৩, ২০২৬, ০৪:৫৫ পিএম হাসপাতালে গিয়ে অসুস্থ মির্জা আব্বাসের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

শুক্রবার(১৩ মার্চ )দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তিনি মির্জা আব্বাসের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী চিকিৎসকদের কাছ থেকে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন তিনি।

এর আগে গত বুধবার অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারাও হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিয়েছেন। পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।


 

 

 

 

Link copied!