ঢাকা সোমবার, ০৯ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
অনিয়মের অভিযোগে তিনবার কাজ বন্ধ

মেয়াদ শেষের ৯ মাস পরেও হয়নি ব্রিজের অর্ধেক কাজ

এম কামরুল আলম সোহেল, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) | মার্চ ৮, ২০২৬, ০৩:১১ পিএম মেয়াদ শেষের ৯ মাস পরেও হয়নি ব্রিজের অর্ধেক কাজ

ধীরগতির কারণে মেয়াদ শেষ হওয়ার ৯ মাস অতিক্রম হওয়ার পরেও অর্ধেক কাজ হয়নি লৌহর নদীতে নির্মাণাধীন ৬০ মিটার দৈঘ্যের একটি ব্রিজের কাজ। তার মধ্যে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ দফায় ব্রিজটির কাজ বন্ধ দিয়েছে স্থানীয় এলাকাবাসী। তার পরেও টনক নড়েনি ঠিকাদারি প্রতিষ্ঠানের। তার উপর ধীরগতির কাজে ২ বছর মেয়াদ অতিক্রম করেছে ২৫ মে ২০২৫ তারিখে। এতে করে ভোগান্তি বৃদ্ধির সাথে সাথে এলাকার স্বপ্নের ব্রিজ নির্মাণের এলাকাবাসীর মধ্যে হতাশা বৃদ্ধি পাচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর লৌহর নদীর উপর ৬০ মিটার দৈঘ্যের নির্মাণাধীন ব্রিজটির কাজ করছে অনন্ত আকাশ ত্রিপুরা এবং মেসার্স লোকমান হোসেন জেবি নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। ৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি ২৬ নভেম্বর ২০২৩ তারিখ থেকে শুরু হয়ে ২৫ মে ২০২৫ তারিখে শেষ হওয়ার কথা থাকলেও উপজেলা এলজিআরডি অফিস সূত্রে মাত্র ৪০ পার্সেন কাজ হয়েছে বলে জানা যায়।

৪০ পার্সেন কাজ করতে গিয়ে পাইলিং, বেইজ ঢালাই, ওয়েং ওয়াল নির্মাণের কাজ উপজেলা এলজিআরডি অফিস এর প্রতিনিধির অনুপস্থিতিতে নিম্নমানের সামগ্রিক (বালু, কংক্রিট, সিমেন্ট সহ বিভিন্ন অনিয়ম) দিয়ে কাজ করতে গিয়ে এলাকার বাধার মুখে উপজেলা এলজিআরডি অফিস খবর পেয়ে ঘটনাস্থল উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেয়। এর মধ্যে লাম্বা সময় কাজ বন্ধ রাখা ও ২-৪ জন দিয়ে এতো বড় প্রকল্পের কাজ চালানো হয় বলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।

অনন্ত আকাশ ত্রিপুরা এবং মেসার্স লোকমান হোসেন জেবি নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন কে একাধিক ফোন করলেও সে ফোন রিসিভ করেনি।

উপজেলা এলজিআরডি অফিসের উপজেলা প্রকৌশলী আশিকুর রহমান ভূইয়া জানান, আমাদের অফিসের প্রতিনিধির অনুপস্থিতিতে কাজ করায় এলাকাবাসী আমাদের খবর দিলে আমরা দ্রুত উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দিয়েছি। ঠিকাদারকে নিয়মিত বলা হচ্ছে দ্রুত ব্রিজটির কাজ সম্পন্ন করতে। 

Link copied!