সোমবার (৩০ মার্চ) দুপুরে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
অভিযানকালে উপজেলা ভেটেরিনারি সার্জন ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ তানভীর হাসান উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করা হলেও ঘটনাস্থলে এর প্রাথমিক সত্যতা পাওয়া যায়নি। তবে পশু জবাইয়ের পূর্বে ভেটেরিনারি কর্মকর্তার পরীক্ষা ও প্রত্যয়ন না নেওয়ায় সংশ্লিষ্ট কসাইকে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ অনুযায়ী মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সকময় ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।
কালের সমাজ/ কে.পি

