ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

পাচারের আগেই বিজিবির জালে ধরা

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি | মার্চ ২৬, ২০২৬, ০২:৪৪ পিএম পাচারের আগেই বিজিবির জালে ধরা

​নওগাঁর পত্নীতলা সীমান্তে অভিযান চালিয়ে ১১-১২ শতকের অত্যন্ত মূল্যবান ও দুষ্প্রাপ্য দুটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। উদ্ধারকৃত মূর্তি দুটির সম্মিলিত ওজন ৫২ কেজি ৮৯০ গ্রাম।

​বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮:৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, আগ্রাদ্বিগুন বিওপি’র আওতাধীন রামচন্দ্রপুর এলাকায় প্রত্নতাত্ত্বিক মূর্তি কেনাবেচা হচ্ছে। খবর পাওয়া মাত্রই ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোঃ হাচানুর রহমানের নেতৃত্বে বিজিবি’র একটি বিশেষ টহলদল সেখানে ঝটিকা অভিযান চালায়।

​বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মূর্তিগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বিশালাকার মূর্তি উদ্ধার করা হয়। ​বিষ্ণু মূর্তির ওজন ৩৭.৯৭০ কেজি এবং ​পার্বত্য মূর্তির ওজন ১৪.৯২০ কেজি।

​​উদ্ধারকৃত মূর্তিগুলো স্থানীয় জুয়েলারী সমিতির অভিজ্ঞ কর্মকার এবং বিখ্যাত পাহাড়পুর মিউজিয়ামের কাস্টোডিয়ান দ্বারা পরীক্ষা করা হয়েছে।

বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে, এগুলো উচ্চমানের কষ্টি পাথরের তৈরি এবং আনুমানিক ১১-১২ শতকের প্রাচীন নিদর্শন। প্রত্নতাত্ত্বিক দিক থেকে এগুলোর মূল্য অপরিসীম।

​পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার বন্ধ, চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা সজাগ রয়েছে। দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষাসহ সকল প্রকার আন্তঃসীমান্তীয় অপরাধ দমনে বিজিবি’র এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

কালের সমাজ/এসআর

Link copied!