ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

সংসার জীবনে শুটিং, বিচ্ছেদের ৯ বছর পর সম্প্রচারে

বিনোদন ডেস্ক | মার্চ ২৭, ২০২৬, ০৮:৪৮ পিএম সংসার জীবনে শুটিং, বিচ্ছেদের ৯ বছর পর সম্প্রচারে

জানা গেছে, ২০১৭ সালে নাটকটির শুটিং শেষ হওয়ার কিছুদিন পরই শখ-নিলয়ের ঘরে বিচ্ছেদ ঘটে।


আলোচিত এই নাটকটির নাম ‌‘কিডন্যাপ’। রচনা ও পরিচালনা করেছেন শিমুল শিকদার। এটি ২৭ মার্চ রাত আটটায় এনটিভিতে প্রচার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা।


তবে কি বিচ্ছেদের কারণেই এটি সম্প্রচারে দীর্ঘ বিলম্ব?

জবাবে শিমুল শিকদার বলেন, ‘শখ ও নিলয়ের বিচ্ছেদের কিছুদিন আগেই এ নাটকের কাজ শেষ করি। পরবর্তীতে বিভিন্ন কারণে নাটকটি প্রচারে আসেনি। তারমধ্যে তাদের বিচ্ছেদও একটি বড় কারণ ছিল। অবশেষে নাটকটি এবার ঈদ উপলক্ষে প্রচারে আসছে। আশা করি দীর্ঘদিন পর এ জুটিকে পর্দায় একসঙ্গে দেখে দর্শক আনন্দ পাবে।’


এ বিষয়ে শখ বা নিলয়ের কোনও মন্তব্য মেলেনি।

বলা দরকার, চার বছর প্রেম করে ২০১৬ সালের ৭ জানুয়ারি বিয়ে বন্ধনে আবদ্ধ হন শখ ও নিলয়। এক বছরের মাথায় সেটি গড়ায় বিচ্ছেদে।
 

 

কালের সমাজ/ কে.পি

Link copied!