ঢাকা বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রতিশোধের ইচ্ছেটা চলে গেছে ৪০-এ

কালের সমাজ ডেস্ক | মার্চ ২৪, ২০২৬, ১০:২৮ পিএম প্রতিশোধের ইচ্ছেটা চলে গেছে ৪০-এ

বাঁধন বলেন, ‘একটা সময় খুব ইচ্ছে করত, যারা আমাকে কষ্ট দিয়েছে, টর্চার করেছে-তাদের সবাইকে শাস্তি দেব। কিন্তু এখন আর সে রকম কিছু মনে হয় না। বিশেষ করে ৪০ বছর পার হওয়ার পর এই আক্ষেপটাই চলে গেছে।’

একসময় বিসিএস দিয়ে পুলিশ হওয়ার ইচ্ছার কথাও জানান এই অভিনেত্রী। তার ভাষায়, ‘আমি যখন বিসিএস দেওয়ার বয়সে ছিলাম, তখন পুলিশ হতে চেয়েছিলাম। উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেওয়া। কিন্তু সময়ের সঙ্গে সেই ইচ্ছা বদলে গেছে।’

এবারের ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করেছেন বাঁধন। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। বিশেষ করে বাঁধনের অভিনয় প্রশংসিত হচ্ছে।

সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘আমি হুমায়ূন আহমেদের অন্ধ ভক্ত। লাক্স চ্যানেল আইয়ে অংশ নিয়েছিলাম শুধু তার সঙ্গে দেখা করার জন্য। প্রতিযোগিতা নিয়ে তেমন ভাবনা ছিল না। পরে যা হয়েছে, তা সবারই জানা। তবে তার জীবদ্দশায় তার কোনো সিনেমায় কাজ করা হয়নি—এটা একটা আক্ষেপ ছিল।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি উৎসব সিনেমা দেখার পর তার গল্পে কাজ করার আগ্রহ আরও বেড়ে যায়। আমার মেয়েও চেয়েছিল, আমি ওই নির্মাতার সঙ্গে কাজ করি। শেষ পর্যন্ত ভাগ্যক্রমে কাজটি আমার কাছে আসে। আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করেছি। এখন মনে হচ্ছে, একটি সফল সিনেমার অংশ হতে যাচ্ছি।’

 

 

 

 

কালের সমাজ/কে.পি

 

Link copied!