নরসিংদীর পলাশে ঈদ উপহার হিসাবে এতিম শিশু বাচ্চাদের মাঝে পাঞ্জাবি-পায়জামা ও মাদ্রাসা ব্যাগ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের তালতলী বাজার সংলগ্ন ইছাখালী দারুল মাসাকীন ইসলামিয়া এতিমখানায় স্থানীয় দুই জাতীয় মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগ পাঞ্জাবি- পায়জামা ও একজন নির্বাহী প্রকৌশলীর উদ্যোগে মাদ্রাসা ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এতিম বাচ্চাদের হাতে ঈদ উপহার তুলে দেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।
অনুষ্ঠানে অত্র এতিমখানার মুহতামিম আফবাব উদ্দিন গাজী , এতিমখানার শিক্ষক হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম,এতিমখানা কমিটির সেক্রেটারি মোবারক সিকদার,
কমিটির সদস্য, বাহাউদ্দীন মিয়া , আল-আমিন পাঠান, সমাজ সেবক দেলোয়ার পাঠান, শাহাদাৎ হোসেন হিরনসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, ঈদে নতুন পোশাক ও ব্যাগ পেয়ে এতিম শিশুদের চোখেমুখে খুশির ঝিলিক দেখা যাচ্ছে । মহতি ও মহানুভবতা এ কার্যকমে উপস্থিত থাকতে পেরে সত্যি অনেক ভাল লাগছে।
কালের সমাজ/ কে.পি

