ঢাকা বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

ঈশ্বরগঞ্জে বিবাহিত- বনাম অবিবাহিতদের হাডুডু খেলা

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ | মার্চ ২৪, ২০২৬, ০৬:৫৩ পিএম ঈশ্বরগঞ্জে বিবাহিত- বনাম অবিবাহিতদের হাডুডু খেলা

‎ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের মতো এবারও হা ডু ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামে ঐতিহ্যবাহী এ খেলা অনুষ্ঠিত হয়।
 

‎জানা যায়, প্রতিবছর ঈদের দিন বাংলাদেশের জাতীয় খেলা হা-ডু-ডু অনুষ্ঠিত হয় ওই গ্রামে। একসময়ের জনপ্রিয় এ খেলা এখন প্রায় বিলুপ্তির পথে। একসময় ব্যাপক হারে খেলা হলেও বর্তমানে আর চোখেই পড়ে না। পুরনো ঐহিত্য টিকিয়ে রাখতে ঘরোয়া পরিবেশে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্থানীয়দের আয়োজনে হা-ডু-ডু হয়ে থাকে বলে জানায় স্থানীয়রা।
 

এদিন প্রধান অতিথি হিসেবে খেলাটির উদ্বোধন করেন ৯নং উচাখিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
 

‎আলহাজ্ব আনারুল হাসান সেলিম। 
 

‎ এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মতিউর রহমান মতি.ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ সালামাত মন্ডল. রাজধানী টেলিভিশনের ও দৈনিক কালের সমাজ পত্রিকার  ময়মনসিংহ প্রতিনিধি মো জাহাঙ্গীর আলম.  সিরাজুল মন্ডলসহ.স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
 

‎ এ খেলায় অংশ নেন এলাকার বিবাহিত ও অবিবাহিত দুটি দলের মোট ২০ জন সদস্য। হাড্ডাহাড্ডি লড়াই শেষে
 

‎অবিবাহিত ২০-২১ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিবাহিত চর আলগী গ্রামের হা-ডু-ডু দল। ম্যাচ শেষে বিজয়ী ও পরাজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন। 
 

‎খেলার উদ্বোধক ৯নং উচাখিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনারুল হাসান সেলিম. বলেন, এলাকাবাসীকে আনন্দ দিতে ও খেলাটিকে ধরে রাখার জন্য প্রতিবছর হাডুডু খেলার আয়োজন করা হয়।

 

 

কালের সমাজ/কে.পি

Link copied!