ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিজয়নগর এলাকায় ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল-এর পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে। শহরের টি.এ. রোড ও জেলা পরিষদ মার্কেট এলাকায় এ ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মামু আরিফ।
ইফতার বিতরণকালে মামু আরিফ বলেন, জনপ্রতিনিধি কোনো ক্ষমতার প্রতীক নয়, এটি একটি বড় দায়িত্ব ও আমানত। জনগণ আমাদের ওপর যে আস্থা রাখে, সেই আস্থার মর্যাদা রক্ষা করাই একজন প্রকৃত জনপ্রতিনিধির মূল কাজ। যারা দায়িত্বকে ক্ষমতা হিসেবে ব্যবহার করতে চায়, তারা কখনোই মানুষের কল্যাণে কাজ করতে পারে না।
তিনি আরও বলেন, আমরা চাই একটি জবাবদিহিতামূলক ও স্বচ্ছ সমাজ ব্যবস্থা গড়ে উঠুক, যেখানে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হবে এবং কোনো ধরনের অনিয়ম-দুর্নীতির স্থান থাকবে না। মানুষের পাশে থাকা, তাদের সুখ-দুঃখে অংশ নেওয়া এবং বাস্তব সমস্যাগুলো সমাধানে কাজ করাই আমাদের অঙ্গীকার।
মামু আরিফ বলেন, রমজানের এই পবিত্র মাস আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সেই শিক্ষাকে ধারণ করেই আমরা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে ইফতার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
কালের সমাজ/এসআর

