ঢাকা বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে ৩২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

সোনারগাঁও উপজেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ | মার্চ ১৬, ২০২৬, ০৯:১১ পিএম আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে ৩২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

োববার  বেলা ১১টায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের বাসভবনে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাল, সেমাই, চিনি, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তার ব্যক্তিগত উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও তিনি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকবেন বলে জানান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসী এমন মানবিক উদ্যোগের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনকে ধন্যবাদ জানান।
 

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!