সোমবার (১৬ মার্চ) সকালে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী প্রশাসক ও বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী।সকাল ১০টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নগর ভবনে পৌঁছালে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে নবনিযুক্ত প্রশাসককে স্বাগত জানান।
পরে শহিদ শাহাবুদ্দিন মিলনায়তনে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ এবং জাকির হোসেন বাবলুসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর রুকুনোজ্জামান রোকন বলেন, নগরবাসীর সেবক হিসেবে কাজ করাই তার মূল লক্ষ্য। তিনি জানান, ময়মনসিংহ নগরের দীর্ঘদিনের সমস্যা- যানজট, জলাবদ্ধতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সমাধানকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।
যানজট নিরসনে সোমবার থেকেই স্বেচ্ছাসেবকদের মাঠে নামানোর কথাও জানান তিনি। একই সঙ্গে নগরবাসীর প্রত্যাশা পূরণে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনিযুক্ত এই প্রশাসক।
কালের সমাজ/কে.পি

