হরমুজ প্রণালিতে যুদ্ধ জাহাজ পাঠাতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির জনগণ চান না সেখানে যুদ্ধ জাহাজা পাঠানো হোক। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এ নিয়ে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা ট্রাম্পের ওই দাবির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
বিক্ষোভকারীরা রাস্তায় নেমে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সম্ভাব্য সামরিক জোটে সাউথ কোরিয়ার অংশগ্রহণের বিরোধিতা করেন। তারা মনে করেন। মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে পড়া দেশটির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এবং এটি অঞ্চলের উত্তেজনা আরও বাড়াতে পারে।
প্রতিবাদকারীরা প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানান, যেন তারা মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানে অংশ না নেয় এবং দেশের নৌবাহিনীকে ওই এলাকায় না পাঠায়।
এই বিক্ষোভ এমন সময় অনুষ্ঠিত হলো, যখন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে এবং যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোকে সেখানে নিরাপত্তা জোরদারে অংশ নিতে আহ্বান জানাচ্ছে।
কালের সমাজ/এসআর

