ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

পাটশিল্পের উন্নতি হলে কর্মসংস্থান বাড়বে:পাট প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | মার্চ ৯, ২০২৬, ১০:৪২ পিএম পাটশিল্পের উন্নতি হলে কর্মসংস্থান বাড়বে:পাট প্রতিমন্ত্রী

বর্তমান সরকার ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম।

এ লক্ষ্য অর্জনে পাটখাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, দেশে কর্মসংস্থান বাড়াতে বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ইজারা প্রক্রিয়ার মাধ্যমে এসব পাটকল চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
সোমবার রাজধানীর রমনা পার্কের ‘মি.কুক রেস্টুরেন্ট এণ্ড ক্যাটারিং’-এ আমন্ত্রিত অতিথিদের সংবর্ধণা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকা।
মো: শরীফুল আলম বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য কখনো পাগল না। আমাদের দলটি প্রতিষ্ঠার পর থেকেই দেশ ও দেশের জনগনের উন্নয়ন সাধনের জন্য পাগল ছিল এবং এখনো পাগল। তিনি বলেন, গত ১৭ বছর রাজপথে আন্দোলন করে এসেছি, যতক্ষণ জনগণের ভোটের অধিকার ফিরে না আনতে পারি ততক্ষণ ঘরে ফিরে যাবো না আন্দোলন করে যাবো।

আজকে আমরা সেই লক্ষ পূরণ করতে পেরেছি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা ১৭ বছর আমার ওপর নানাভাবে মামলা-হামলা করেছে। তাতেও রাজনীতি থেকে পিচপা হয়নি। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলে ও নেতাকর্মীদের পাশে থাকতে চাই। তিনি আর বলেন, কিশোরগঞ্জ জেলা যেকোনো সংগঠন আমাকে স্বরণ করলে আমি শত ব্যস্ততার মাঝেও ছুটে আসি। আগামীতেও আসবো। কারণ আমি কিশোরগঞ্জের মা-মাটি ও মানুষের স্মৃতি গায়ে মেখে আজীবন রাজনীতি করতে চাই।

ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্যে রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সংগঠনের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক কুদ্দুস আফ্রাদ, সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু ও সাবেক সভাপতি আজিজুল হক এরশাদ, ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলাবাসী গ্রুপের গ্রুপ ক্রিয়েটর আনোয়ার হোসেন নিটোলসহ কিশোরগঞ্জের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এরফানুল হক নাহিদ ও পরিচালনা করেন সাধারন সম্পাদক জাহাঙ্গীর কিরন। সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি হামিদ মোহাম্মদ জসিম ও মো: মোস্তাক আহমেদ লিটন (ওরফে শিশু লিটন)।

 

Link copied!