ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২ চৈত্র ১৪৩২

দুই যাত্রীর ব্যাগেজে ৪২৯ কার্টন সিগারেট

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম | মার্চ ১৬, ২০২৬, ১২:১৩ পিএম দুই যাত্রীর ব্যাগেজে ৪২৯ কার্টন সিগারেট

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হলে শারজাহ থেকে এয়ার আরাবিয়ার ফ্লাইটে আসা দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৪২৯ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের গোপন তথ্যের ভিত্তিতে রোববার (১৫ মার্চ) রাতে কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

তিনি জানান, বাঁশখালীর হাসান মিয়া ও চকরিয়ার মোহাম্মদ ইব্রাহিমুল করিমের ব্যাগেজ তল্লাশি করে সিগারেটের চালানটি পাওয়া যায়। উদ্ধার করা সিগারেটের বাজার মূল্য ৮ লাখ ৫৮ হাজার টাকা।

আটক সিগারেট ডিএম মূলে জব্দ করা হয় যা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রয়েছে।

আটককৃত যাত্রীদের বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা কর্তৃক মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

কালের সমাজ/এসআর

Link copied!