উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশের নদী-নালা ও খাল পুনরুদ্ধারে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন করা হবে।
তিনি বলেন, এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতা হ্রাস পাবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর ইশরাক হোসাইন, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পার্থ প্রমিত সাহা এবং ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জ্বল হালদারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, মোল্লার খাল পুনঃখননের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং স্থানীয় কৃষি কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।
কালের সমাজ/কে.পি

