ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৩

জেলা প্রতিনিধি, বাগেরহাট | মার্চ ১২, ২০২৬, ০৭:৫১ পিএম বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৩

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আটজনের মরদেহ নেওয়া হয়েছে। অন্যদিকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজনের মরদেহ রাখা হয়েছে।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল জানান, তাদের হাসপাতালে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেনাজ মোশাররফ জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে আটজনের মরদেহ পৌঁছেছে। নিহতদের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। এছাড়া আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দা মিঠু জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি পরিবারের সদস্য জনি ফোন করে তাকে জানান যে, তিনি ছাড়া পরিবারের অন্য সদস্যরা একই গাড়িতে ছিলেন এবং দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন। পরে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহ দেখতে পান বলে জানান।

ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

Link copied!