ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

লামায় নারী সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, বান্দরবান | মার্চ ১২, ২০২৬, ০৮:১৬ পিএম লামায় নারী সমাবেশ অনুষ্ঠিত

সবার আগে বাংলাদেশ এ শ্লোগানে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতামূলক নারী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার  দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, তথ্য অধিকার, গুজব ও অপপ্রচারসহ বিভিন্ন বিষয়ের উপর এ সমাবেশ অনুষ্ঠিত হয়।লামা সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, সমাজসেবা কর্মকর্তা তানভীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা আমীর কাজী মুহাম্মদ ইব্রাহিম, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া‍‍`সহ সমাবশে অংশগ্রহণ করেন অর্ধশতাধিক নারীরা।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, সরকারের এই উদ্যোগগুলো তৃণমূল পর্যায়ের নারীদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষি ঋণ মওকুফ প্রান্তিক পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করবে।সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তথ্য অফিসের এই উদ্যোগ প্রশংসনীয়।

 সঠিক তথ্য থাকলে সাধারণ মানুষ গুজব থেকে দূরে থাকতে পারবে।সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক বলেন, জনগণকে সঠিক তথ্য দিয়ে ক্ষমতায়িত করাই আমাদের লক্ষ্য। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগগুলো সরাসরি জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করছে বলে জানান তিনি।

সংবাদ প্রেরক:
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা এবং সমাজের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিবুল্লাহ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা আরও সহজ হবে।

পরে সকলের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Link copied!