ঢাকা বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক | মার্চ ২৪, ২০২৬, ০৭:৪৩ পিএম ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

আজ মঙ্গলবার শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজানের ছুটির পরে বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করেছে। এমতাবস্থায়, উক্ত বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ সংক্রান্ত চিঠি সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
 

 

 

 

 

কালের সমাজ/ কে.পি

Link copied!