ঢাকা বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

সীমান্তে কঠোর নজরদারি বিজিবির অভিযানে ৪২ লাখ টাকার পণ্য জব্দ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | মার্চ ১৮, ২০২৬, ০৫:২২ পিএম সীমান্তে কঠোর নজরদারি বিজিবির অভিযানে ৪২ লাখ টাকার পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সূত্রে জানা যায়,বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্তে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ১৮ মার্চ  ভোরে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানকে সন্দেহভাজন হিসেবে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় 

ভ্যানটির ভেতর থেকে ২,৮৫০ কেজি ফুচকা, ৩,০০০ প্যাকেট সিগারেট এবং ১,২৬০ কেজি জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের মোট সিজার মূল্য প্রায় ৪২ লাখ ১৫ হাজার টাকা।বিজিবি জানায়, উদ্ধারকৃত চোরাচালানী মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।এর আগে, ১৭ মার্চ দুপুরে একই উপজেলার ইসলামপুর এলাকায় পৃথক আরেকটি অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবির একটি টহলদল। 

 

জব্দকৃত মদ পরবর্তীতে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে সংরক্ষণ করা হয়েছে বলে জানানো হয়।বিজিবি আরও জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলাসহ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
 

 

 

কালের সমাজ/ কে.পি

Link copied!