ঢাকা বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

ঢাকা-খুলনা মহাসড়কে পুলিশি নিরাপত্তা, স্বস্তিতে যাত্রীরা

কাশিয়ানী প্রতিনিধি,গোপালগঞ্জ | মার্চ ১৮, ২০২৬, ০৬:০০ পিএম ঢাকা-খুলনা মহাসড়কে পুলিশি নিরাপত্তা, স্বস্তিতে যাত্রীরা

​দক্ষিণবঙ্গের সাথে রাজধানী ঢাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই ঢাকা-খুলনা মহাসড়ক। 

প্রতিদিন এই পথে হাজার হাজার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল করে। যাত্রীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ প্রশাসন বেশ কয়েকটি কার্যকরী পদক্ষেপ হাতে নিয়েছে।
সড়ক দুর্ঘটনা এড়াতে স্পিড গানের মাধ্যমে বেপরোয়া গতির গাড়ি শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি উল্টোপথে গাড়ি চালানো রোধেও পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
পণ্যবাহী ট্রাক ও নৈশকোচগুলো যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে, সেজন্য গভীর রাতে হাইওয়ে পুলিশের পাশাপাশি থানা পুলিশের বিশেষ টহল দল মাঠে কাজ করছে।
​মহাসড়কে চলাচলকারী কয়েকজন বাস চালক ও সাধারণ যাত্রীর সাথে কথা বলে জানা যায়, বর্তমান এই নিরাপত্তা ব্যবস্থার কারণে তারা বেশ স্বস্তি বোধ করছেন। খুলনাগামী বাসের এক যাত্রী জানান, "আগে রাতের বেলায় এই মহাসড়কের কিছু কিছু অংশে ছিনতাইয়ের ভয় কাজ করত, কিন্তু এখন মোড়ে মোড়ে পুলিশের টহল থাকায় আমরা নিরাপদে যাতায়াত করতে পারছি।
 

 

 

কালের সমাজ/ কে.পি

Link copied!