ঢাকা বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

শেরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার

জেলা প্রতিনিধি, শেরপুর | মার্চ ১৮, ২০২৬, ০৫:৫১ পিএম শেরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ। তিনি হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ি এবং বিধবা নারীদের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে নগদ অর্থ তুলে দেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মাহবুবা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী, সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার এবং সমাজসেবক খাদিম মুহাম্মদ খলিলুর রহমান।

বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন। উপহার পেয়ে উপকারভোগীদের মাঝে ঈদের আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

 

 

 

 

কালের সমাজ/কে.পি

Link copied!