বুধবার (১৮ মার্চ) দুপুরে নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামে তার পৈতৃক নিবাস ‘ওবায়েদ মঞ্জিল’-এ এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি নিজ হাতে প্রায় দুই হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে কাপড় ও থ্রি-পিস বিতরণ করেন।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহামুদুল হাসান, নগরকান্দা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও আফরোজা হক তানিয়া, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এছাড়া বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহাবুব আলী মিয়া এবং যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ উপস্থিত ছিলেন।
পরে একই দিনে সালথা উপজেলায় গিয়েও তিনি অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
স্থানীয়দের মতে, ঈদকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে।

