বুধবার ১৮ মার্চ লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়ােত ইসলাম লক্ষ্মীপুর শহর শাখা কর্তৃক আয়োজিত ফুড প্যাকেজ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এসময় ১ হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
তিনি আরো বলেন, ৭০ ভাগ জনগণ হ্যাঁ ভোটের রায় দিয়েছে সেই রায় বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন করতে ব্যর্থ হন জিজ্ঞেস করতে চাই কোন সংবিধানের অধীনে ২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল.? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে জিজ্ঞেস করতে চাই, জুলাই আন্দোলন যদি না হতো এদেশের অনেক রাজনৈতিক দলের নেতা এদেশের মাটিতে পা ছুঁতে পারতো না।
তিনি আরো বলেন, আমরা জামায়াতের পক্ষ থেকে ফুড প্যাকেট নিয়ে আসলাম,কিন্তু রাষ্ট্রের প্যাকেট গেল কোথায়.?রাষ্ট্রের পক্ষ থেকে এখানে যে চাউল বরাদ্দ হয়েছিল সেগুলো কোথায়.? এখানে খেজুর বরাদ্দ এসেছিল সেগুলো কার পেটে গিয়েছে? সেটা জানতে চাই, ঈদের এমপির জন্য অসহায় মানুষের ঈদ উপহার হিসেবে ১০ লক্ষ টাকা এসেছে কেউ পায় নাই, যদি কেউ বলেন যে আমরা দিয়েছি তাহলে বলতে হবে বিএনপি`র মধ্যে সব অসহায় লোক? বিএনপি কি অসহায়ের দল নাকি, সব অসহায় এতিম বিধবা এই দলেই আছে আর কোন দলে নাই? চাল খেজুর ঈদের উপহার ১০ লক্ষ টাকা আসছে আপনারা পান নাই তাহলে এই গুলো খেয়ে পেলা হয়েছে। শাড়ী থ্রী-পিচ আসছে আমরা কিন্তু আগে এই গুলো জানতাম না, কারন আগে আমরা রাস্তায় রাস্তায় বিরোধী দল ছিলাম, এখন কিন্তু আমরা সরকারের অংশ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিরোধী দল। সুতরাং আগে হজম করতে পেরেছেন এখন হজম করতে সময় লাগতে পারে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যা, শহর জামায়াতের আমির এড. আবুল ফারহান নিশান, শহর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশীদ,এড. মিরন সহ জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা।
কালের সমাজ/ কে.পি

