পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরীব দু্স্থ্য অসহায় প্রায় তিনশত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়। মানবিক সংগঠন `রতন কান্দি গ্রাম উন্নয়ন ফোরামের`উদ্যোগে ঈদ উপহার হিসেবে চাল,ডাল,চিনি,সেমাই,তৈল, ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে রতনকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনটির সভাপতি মো: ইসহাক হোসেন ইকবালের সভাপতিত্বে
সাধারণ সম্পাদক এম এ হালিমের সঞ্চালনায় ঈদ উপহার বিতরন অনুস্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ নগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. মনির হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনি: সহ সভাপতি মো. ইমরুল হোসেন ভাষা, মো: মোজাম্মেল হক,আব্দুল বারেক মাষ্টার,মো. লোকমান হোসেন,মো: সুমন সরকার,প্রচার সম্পাদক এম এ হান্নান প্রমুখ। বক্তরা সামাজিক উন্নয়নমুলক কাজ অসহাযদের পাশে দাড়ানোর আহবান জানান।
সমাপনী বক্তব্যে সংগঠনটির সভাপতি মো: ইসহাক হোসেন ইকবাল জানান আমাদের এই মানবিক কাজ অব্যাহত থাকবে। মানবিক কাজে সহোযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
অসহায় দুস্থ্য গ্রামবাসী ঈদ উপহার হাতে পেয়ে সংগঠনের সবার প্রতি কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য প্রতিষ্ঠার শুরু থেকে `রতন কান্দি গ্রাম উন্নয়ন ফোরাম` বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

