ঢাকা বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

‎ময়মনসিংহ জেলা পরিষদের দায়িত্ব নিলেন প্রশাসক প্রিন্স

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ | মার্চ ২৪, ২০২৬, ০৭:০২ পিএম ‎ময়মনসিংহ জেলা পরিষদের দায়িত্ব নিলেন প্রশাসক প্রিন্স

মঙ্গলবার (২৪ মার্চ) সকালেই জেলা পরিষদে উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

‎দায়িত্বভার গ্রহণের পরে প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, জেলা পরিষদের কার্যক্রম তিনি স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে পরিচালনা করবেন। পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশেষ মনোযোগ দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

‎এই সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন, ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদসহ বিএনপির নেতাকর্মীরা।

‎উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সালমান ওমর রুবেলের কাছে পরাজিত হন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

 

 

 

কালের সমাজ/ কে.পি

Link copied!