ঢাকা বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

চাঁদা না দেওয়ায় হামলা

জেলা প্রতিনিধি, নওগাঁ | মার্চ ২৪, ২০২৬, ০৭:০৯ পিএম চাঁদা না দেওয়ায়  হামলা

মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের উত্তরা ডিগ্রি কলেজ মোড় এলাকায় এই অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে সড়কের দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
স্থানীয়দের অভিযোগ, নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য রাজু আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। সম্প্রতি চকভালাই গ্রামের বাসিন্দা সারওয়ার জাহান উজ্জল (৪৫) কালীগ্রামে একটি বসতবাড়ি কেনার পর তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত রোববার (২২ মার্চ) দুপুরে রাজু মেম্বারের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তাকে কালীগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রের পেছনে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে মারধর করে গুরুতর জখম করে—এমন অভিযোগ করেন ভুক্তভোগীর স্বজনরা।

গুরুতর আহত অবস্থায় উজ্জলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। কালীগ্রাম কাচারি মাঠে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তরা ডিগ্রি কলেজ মোড়ে গিয়ে মহাসড়ক অবরোধে রূপ নেয়।

প্রায় ৪৫ মিনিটব্যাপী অবরোধে থমকে যায় যান চলাচল। বিক্ষোভ সমাবেশ থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পুলিশকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন স্থানীয়রা।

পরে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
এ বিষয়ে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় 

 

 

কালের সমাজ/ কে.পি

Link copied!