মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে এবার অনুষ্ঠিত হবে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট। এতে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
আইএসপিআর জানায়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে ২৬ মার্চ সকাল ৯ টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত।
অনুষ্ঠানস্থলে সর্বসাধারণের প্রবেশ গেট ২, ৩, ৪, ১০ ও ১১ বলে জানিয়েছে আইএসপিআর।
কালের সমাজ/এসআর

