ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

ধন্যবাদ চঞ্চল, তোদের সকলের দোয়া আর ভালোবাসায় এ যাত্রায় টিকে গেলাম

বিনোদন ডেস্ক | মার্চ ২৫, ২০২৬, ১০:৪২ পিএম ধন্যবাদ চঞ্চল, তোদের সকলের দোয়া আর ভালোবাসায় এ যাত্রায় টিকে গেলাম

ওয়েব ফিল্ম ‘দুই দিনের দুনিয়া’র দৃশ্যে চঞ্চল চৌধুরী ও ফজলুর রহমান বাবুওয়েব ফিল্ম ‘দুই দিনের দুনিয়া’র দৃশ্যে চঞ্চল চৌধুরী ও ফজলুর রহমান বাবু
ছবিটি পোস্ট করে চঞ্চল লিখেছেন, ‘এবারের ঈদে সবচে ভালো লাগার মুহূর্ত ছিল সপরিবার বাবু ভাইকে দেখতে যাওয়া। অনেক বড় জটিল একটা অপারেশনের পর বাবু ভাইকে এ রকম হাসি মুখে দেখব, এটাই ছিল সৃষ্টি কর্তার কাছে বিনীত প্রার্থনা। আমাদের সকলের প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ভাই অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আশা করি, আমরা অনেক দ্রুতই তাকে ক‍্যামেরার সামনে দেখব। অনেক শুভকামনা বাবু ভাই, আপনি একজনই।’

এক বছর বিশ্রামে থাকতে হবে অভিনেতা কে
পোস্টের মন্তব্যের ঘরে কৃতজ্ঞতা জানিয়ে ফজলুর রহমান বাবু লিখেছেন, ‘ধন্যবাদ চঞ্চল। তোদের সকলের দোয়া আর ভালোবাসায় এ যাত্রায় টিকে গেলাম।’ এ পোস্টের মন্তব্যে অনেকেই শুভকামনা জানিয়েছেন ফজলুর রহমান বাবুকে। অভিনেতা রওনক হাসান লিখেছেন, ‘অনেক অনেক দোয়া বাবু ভাই এর জন্য।’ কচি খন্দকার লিখেছেন, ‘প্রিয় বাবু ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করি।’

এদিকে ফজলুর রহমান বাবুর স্ত্রী কাজী রোকসানা রমা জানিয়েছেন, আগামী এক বছর ফজলুর রহমান বাবুকে বিশ্রামে থাকার কথা বলেছেন চিকিৎসকেরা।
রমা বলেন, ‘১৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টার দিকে বাসায় অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে বাসার কাছে ধানমন্ডির একটি হাসপাতালে নিই। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানতে পারি, বাবুর হার্ট অ্যাটাক হয়েছে। পরের দিন আরেকটি হাসপাতালে এনজিওগ্রাম করা হলে চিকিৎসক জানান, ওপেন হার্ট সার্জারি করতে হবে এবং খুব তাড়াতাড়ি। এরপর দ্রুত তা করা হয়। তিনি এখন ভালো আছেন।’
 

কালের সমাজ/ কে.পি

Link copied!