ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে---মিয়া গোলাম পরওয়ার

জেলা প্রতিনিধি,খুলনা | মার্চ ২৭, ২০২৬, ০৫:২৮ পিএম গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে  ঐক্যবদ্ধ হতে হবে---মিয়া গোলাম পরওয়ার

তিনি বলেন,জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে আসল আইন ও শক্তি। সংবিধানের মূল চেতনায়ও জনগণের ইচ্ছাই সর্বোচ্চ। তিনি দাবি করেন, দেশের অধিকাংশ মানুষ জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়েছে, তাই এটিকে উপেক্ষা করা হলে তা জনগণের মতামতের বিরোধী হবে।

তিনি অতীতের স্বৈরাচারী শাসনের সমালোচনা করে বলেন, জনগণের দাবিকে দমন করার চেষ্টা থেকেই নতুন আন্দোলনের জন্ম হয়েছে। এমন পরিস্থিতি এড়াতে সংসদকে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শুক্রবার (২৭ মার্চ) সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর উপজেলা/থানা আমীর ও সেক্রেটারিদের নিয়ে শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপির সভাপতিত্বে আলোচনা করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি। শিক্ষা শিবিরে বক্তৃতা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান এমপি, মাস্টার শফিকুল আলম। দারসুল কুরআন পেশ করেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি।  

 

 

কালের সমাজ / কে.পি

Link copied!