যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাজীপুরের শ্রীপুর ও সাতখামাইর বধ্যভূমিতে ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাত্রিতে শহীদ হওয়া বীর সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার সকালে শ্রীপুর ও সাতখামাইর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুর-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে একাত্তরের সেই নির্মম হত্যাকাণ্ডের শিকার শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে সংসদ সদস্যের সাথে আরও উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সকলে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিটি হৃদয়ে অক্ষুণ্ণ রাখার এবং নতুন প্রজন্মের কাছে বধ্যভূমির ইতিহাস সঠিকভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, শহীদদের এই আত্মত্যাগই আমাদের আজকের স্বাধীন বাংলাদেশ।
কালের সমাজ/এসআর

