ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনা মঙ্গলবার

কালের সমাজ ডেস্ক | মার্চ ২৯, ২০২৬, ০৯:৪০ পিএম জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনা মঙ্গলবার

আজ রবিবার বিকেলে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে শফিকুর রহমান নোটিশটি সংসদে উত্থাপন করে এটি নিয়ে আলোচনা করার দাবি জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

ডেপুটি স্পিকার সিদ্ধান্ত দেওয়ার আগে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মুলতবি প্রস্তাবের বিধি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, প্রস্তাবটি ৬২ বিধি অনুযায়ী হয়নি। এটাকে যেভাবে তোলা হয়েছে তা ৬৮ বিধি সংশ্লিষ্ট। ওই বিধিতে মাত্র আধ ঘণ্টা আলোচনার সুযোগ রয়েছে। ৬২ বিধিতে আলোচনা করতে হলে প্রস্তাবটি সংশোধন করতে হবে।


এ সময় তিনি প্রস্তাবটি সংশোধন করবেন কি না বিরোধী দলীয় নেতাকে প্রশ্ন রাখেন। এ ছাড়া আইন সংশোধনীর প্রয়োজন পড়ে এমন কোনো বিষয় মুলতবি প্রস্তাবে আলোচনা করা যায় না বলে ৬৩ বিধির বিধান তুলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনাসংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা
পরে ডেপুটি স্পিকার ৩১ মার্চ বিষয়টির ওপর দুই ঘণ্টা আলোচনা হবে বলে সিদ্ধান্ত দেন। ডেপুটি স্পিকার সিদ্ধান্ত দেওয়ার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী আবারও ফ্লোর চাইলে তিনি তাতে সাড়া দেননি।


ডেপুটি স্পিকার জানান, তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এরপরও সালাহউদ্দিন আহমদ বেশ কিছুক্ষণ সংসদে দাঁড়িয়ে থাকেন। তবে স্পিকার তাকে কোনও সময় না দিয়ে দিনের অন্য কার্যসূচিতে চলে যান।
 

 

 

কালের সমাজ/ কে.পি

Link copied!