ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

উৎসবমুখর পরিবেশে খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন

জেলা প্রতিনিধি,খুলনা | মার্চ ২৯, ২০২৬, ১০:০৯ পিএম উৎসবমুখর পরিবেশে খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন

১৪ জন প্রাথী নির্বাচিত হবেন।৭ জন সম্পাদক মন্ডলী ও ৭ জন সদস্য নির্বাচিত হবেন। ভোটের শুরুতে ভোটার সংখ্যা কম থাকলেও পরবর্তীতে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। নিজ নিজ দলীয় আইনজীবী ভোটারদের উৎসাহ বাড়ানোর জন্য সকাল থেকে দুপুুর পর্যন্ত মহানগর পর্যায়ের বিএনপি ও জামায়াতের সিনিয়র নেতাদের ভোটকেন্দ্রের পাশের টেন্টগুলোতে উপস্থিতি দেখা গেছে।

দুপুর সাড়ে ১২ টার দিকে আদালত পাড়ায় গিয়ে দেখা যায়, মূল সড়কের দু’পাশে বাঁশ দিয়ে বেরিকেড দিয়ে রাখা হয়েছে। যেন আইনজীবী ছাড়া অন্য কোনো পরিবহন ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে না পারে। রাস্তার দু’পাশে চারটি প্যানেলের প্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীদের বসার জন্য বানানো হয়েছে আলাদা আলাদা অস্থায়ী টেন্ট। ফেস্টুন, প্যানা ও পোষ্টারে ছেয়ে গেছে আদালত পাড়া। এর মধ্যে দেখা যায় খুলনা মহানগর বিএনপি’র সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলমকে তুহিনকে তাদেরকে কাছে পেয়ে প্রার্থীদের উচ্ছাস আরও বেড়ে যায়। 

খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য রফিকুল ইসলাম জানান, সকাল ৮ টা থেকে শুরু হয়ে নির্বাচন বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত বিরতীহীনভাবে চলবে। শুরুতে উপস্থিতির হার কম থাকলেও ১১ টার পর ভোটারদের উপস্থিতি বেড়ে যায়। সব দলের সদস্যদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থানের আওয়ামী পন্থী অনেক আইনজীবী পালিয়েছিলেন। ভোটের দিন আজ তাদের অনেককেই দেখা যাচ্ছে। এদিকে জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রার্থীর সমর্থকরা বাহিরে দাঁড়িয়ে ভোট চাচ্ছে। 

অধিকাংশ আইনজীবীদের সাথে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে কোনো পেশী শক্তির প্রভাব নেই। স্বাধীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে আজ ভোটারদের সাথে কথা বলে জানাগেছে-নির্বাচনে লড়াই হবে ত্রিমুখী। একটি বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল এবং সম্মিলিত পরিষদ প্যানেলের মধ্যে লড়াই হবে হাড্ডাহাডি।

 কেউ কাউকে ছাড় দিতে না রাজ। সময়ের অপেক্ষায় রয়েছি আমরা বলে জানান একাধিক ভোটাররা। এছাড়া বিএনপির বিদ্রোহী ‘সততায় অঙ্গীকারবদ্ধ’ প্যানেল জয়ের ব্যপারে আশাবাদ ব্যক্ত করেছেন।খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে পক্ষ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেনে মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন সাধারণ সম্পাদক মোল্লা মশিয়ুর রহমান নান্নু।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি মোঃ আবুল খায়ের। একই কাউন্সিল থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ জাকিরুল ইসলাম জাকির।

সম্মিলিত আইনজীবী পরিষদের পক্ষ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো: বাচ্চু মিয়া। একই পরিষদ থেকে সাধারণ সমপাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো: সফিউল আলম।

এছাড়া সততায় অঙ্গীকারবদ্ধ আইনজীবী মনোনীত প্যানেলের সভাপতি প্রতিদ্বন্দ্বিতা করছেন বেগম আক্তার জাহান রুকু। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিহিত কামিত ঘোষ।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ আব্দুল আজিজ জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সবাই স্বতঃস্ফুর্তভাবে ভোট প্রদান করছেন। নির্আবাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল আজিজ ,সদস্য এস এম মজিবর ও মনজুরুল কাদের।এ রিপোর্ট লেখা কালীন ভোট গণনা চলছে। 

 

 

কালের সমাজ/ কে.পি

Link copied!