ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

শেরপুরে জ্বালানি তেল বিতরণে কঠোর নজরদারি

জেলা প্রতিনিধি, শেরপুর | মার্চ ২৯, ২০২৬, ০৫:০৪ পিএম শেরপুরে জ্বালানি তেল বিতরণে কঠোর নজরদারি

শনিবার (২৮ মার্চ ২০২৬ খ্রি.) জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে শেরপুর সদর থানার মোড় সিএনজি স্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় এবং প্রয়োজনীয় লাইসেন্স ব্যতীত যানবাহন পরিচালনার দায়ে সড়ক পরিবহন আইনে ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

এছাড়া জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থা তদারকির লক্ষ্যে সদর উপজেলার হক ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে জ্বালানি তেলের সুশৃঙ্খল সরবরাহ নিশ্চিত করতে লাইসেন্সবিহীন যানবাহনে এবং বোতল বা কন্টেইনারে তেল বিক্রি না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

পাশাপাশি উপস্থিত গ্রাহকদের প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় না করার জন্য সচেতন করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

কালের সমাজ/কে.পি

Link copied!