ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

রাজশাহীতে তেল মজুদ ও পাচার রোধে বিজিবির কড়া নজরাদি

জেলা প্রতিনিধি,রাজবাড়ী | মার্চ ২৯, ২০২৬, ০৫:১৭ পিএম রাজশাহীতে তেল মজুদ ও পাচার রোধে বিজিবির কড়া নজরাদি

এছাড়াও আজ থেকে রাজশাহী রেলস্টেশন সংলগ্ন পদ্মা ও যমুনা অয়েল ডিপো এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করেছে। সীমান্তবর্তী পদ্মার চর এলাকাতেও বাড়ানো হয়েছে নজরদারি।

জানা গেছে, পাশ্ববর্তী দেশ ভারতে বাংলাদেশের তুলনায় জ্বালানি তেলের মূল্য বেশি হওয়ায় একটি অসাধু চক্র অবৈধভাবে তেল মজুদ করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা চালাচ্ছে। বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতিও এ ধরনের তৎপরতা বাড়িয়ে দিয়েছে।

রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, কেউ যাতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ বা পাচার করতে না পারে, সে জন্য টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, এ কার্যক্রমে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।
 

 

 

কালের সমাজ/ কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!