শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যার পর রাজধানীর নিউ মার্কেটসহ বেশ কয়েকটি বিপণিবিতানে ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দোকানগুলোতে লাইট জ্বালিয়েই কেনাবেচা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি বলে জানা গেছে।
ক্রেতা ও বিক্রেতারা বলছেন, জ্বালানি সাশ্রয়ে সরকারের উদ্যোগ ইতিবাচক হলেও বাস্তবতার সঙ্গে সমন্বয় প্রয়োজন। অফিস শেষ করে কেনাকাটার সুযোগ রাখতে সময়সূচি কিছুটা সমন্বয়ের দাবি জানান অনেক ক্রেতা।
অন্যদিকে ব্যবসায়ীরা জানান, সরকারি সিদ্ধান্ত এলে তা মেনে চলতে তারা বাধ্য। তবে সামনে পহেলা বৈশাখ থাকায় ব্যবসার বিষয়টি বিবেচনায় নিয়ে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, জ্বালানি সংকট মোকাবিলায় সম্প্রতি বিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানে আলোকসজ্জা সীমিত রাখার নির্দেশনাও দিয়েছে সরকার।
কালের সমাজ/ কে.পি

