জানা যায়, উপজেলার মেহেরাবাড়ী এলাকার বিট অফিসার মোশফিকুর রহমান মানিককে স্থানীয় শাকিল গং ও তার সহযোগীরা মারধর করে। এ ঘটনায় আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ভালুকা মডেল থানা-এ অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
অভিযোগ রয়েছে, মামলার আসামিরা আইনি প্রক্রিয়া থেকে অব্যাহতি পেতে এবং উচ্চ আদালত থেকে সহজে জামিন লাভের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মানববন্ধনের আয়োজন করেছে। স্থানীয়দের একাংশ দাবি করেন, প্রকৃত ঘটনা আড়াল করে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।
এ বিষয়ে বিট অফিসার মোশফিকুর রহমান মানিক জানান, তার ওপর হামলার ঘটনা সত্য এবং এর সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। তিনি অভিযোগ করেন, একটি মহল মিথ্যা তথ্য প্রচার করে ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে।
তবে অভিযুক্ত পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
কালের সমাজ/ কে.পি

