ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

ভাসুর-ভাবির মারধরে গৃহবধূ আহত, হাসপাতালে ভর্তি

জেলা প্রতিনিধি, ফরিদপুর | মার্চ ৩০, ২০২৬, ১০:২২ পিএম ভাসুর-ভাবির মারধরে গৃহবধূ আহত, হাসপাতালে ভর্তি

ভুক্তভোগী নাজমিন পুরাপাড়া মধ্যপাড়া গ্রামের বাসিন্দা এবং তার স্বামীর নাম নাজমুল খান।

জানা যায়, গত ২৯ মার্চ সন্ধ্যায় নাজমিন তার বোনের বাড়িতে বেড়াতে গেলে এই সুযোগে তার ভাসুর নজরুল খানের স্ত্রী লাভলী বেগম ঘর থেকে খোপের মুরগি নিয়ে যান বলে অভিযোগ ওঠে।

পরে বাড়িতে ফিরে মুরগি না পেয়ে নাজমিন বিষয়টি তার প্রবাসী স্বামীকে মোবাইল ফোনে জানালে ফোনালাপের এক পর্যায়ে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, এর জের ধরে নজরুল খান ও তার স্ত্রী লাভলী বেগম নাজমিনের ঘরে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।

 

কালের সমাজ/ কে.পি

Link copied!