ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

সিঙ্গাপুর থেকে এলো ২৭৩০০ টন ডিজেল

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ৩, ২০২৬, ০৫:১২ পিএম সিঙ্গাপুর থেকে এলো ২৭৩০০ টন ডিজেল

শুক্রবার (৩ এপ্রিল) হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘ইয়ান জিং হে’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম জানান, মালয়েশিয়া থেকে আরও একটি ডিজেলবাহী জাহাজ ইতোমধ্যে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে এবং সেটি বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থান করছে। জাহাজটি শুক্রবার রাতের মধ্যে বন্দরে পৌঁছাতে পারে।


তিনি আরও জানান, চীন থেকে আসা একটি এলপিজিবাহী জাহাজ শনিবার নাগাদ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। একই দিন মালয়েশিয়া থেকে আসা দ্বিতীয় জাহাজটি যুক্ত হলে একদিনেই প্রায় ৬১ হাজার টন ডিজেল দেশে এসে পৌঁছাবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে বিকল্প উৎস থেকে আমদানি বাড়ানো হয়েছে। বর্তমানে ডিজেলবাহী একাধিক জাহাজ একসঙ্গে চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে বলেও জানান তিনি।


 

 

কালের সমািজ/ কে.পি

Link copied!